
সুদানে ভয়াবহ
ভূমিধসে সহস্রাধিক মানুষের মৃত্যু। ভূমিধসে দেশটির দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের
একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর
খবর পাওয়া গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট
এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট
ভয়াবহ এ ভূমিধস ঘটে। দুর্যোগে প্রাণহানির সংখ্যা এতটাই বেশি যে একজন বাদে গ্রামের সবাই
মারা গেছেন। খবর আল জাজিরার
দারফুরের দুর্গম এ অঞ্চলটি বর্তমানে সুদান লিবারেশন
মুভমেন্টের নিয়ন্ত্রণে। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক
বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।